ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২ মে, ২০২৬, ১৮:০৮
চলমান বার্তা:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৬:১৪  (ভিজিটর : )

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় জোটের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মান এবং এনসিপি জেলা শাখার সংগঠিত সম্পাদক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার পক্ষে বাংলাদেশের আপাময় জনতার এক গৌরবময় জাগরণ। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগ আর বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এক নতুন ও স্বাধীন বাংলাদেশের পথ পেয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের সেই কাঙ্ক্ষিত রায় ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নানাবিধ টালবাহানা শুরু করেছে।

বক্তারা আরও বলেন, যে পরিবর্তনের আশায় মানুষ রাজপথে জীবন দিয়েছিল, আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, একটি বিশেষ মহল জুলাইয়ের সেই ঐতিহাসিক ম্যান্ডেট এবং নির্বাচন-পরবর্তী স্বাধীন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অস্থিতিশীলতা তৈরি করে জনগণের বিজয়কে নস্যাৎ করতে চায়।
আজ এই সমাবেশ থেকে আমরা দৃঢ় অঙ্গীকার করছি—ষড়যন্ত্র করে এই বিপ্লবের অর্জনকে মুছে ফেলা যাবে না। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অতীতে যেমন রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেবো, তবুও এই প্রিয় জন্মভূমিকে নিয়ে আর কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।

শহরের মোড়ে মোড়ে মিছিলটি অতিক্রম করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও সমর্থন লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
রাষ্ট্রের কাঠামো কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে আমরা আতঙ্কিত: মির্জা ফখরুল
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg