নওগাঁর পোরশা উপজেলায় নিতপুর মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত এক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) মাদ্রাসার ল্যাবরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রোবেদা পুতুল ফাউন্ডেশন, নওগাঁ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোছা. মুনিরা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন ফাউন্ডেশনের সিইও অনিন্দ্য তুহিন এবং মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ইয়াসিন আলী, প্রভাষক দুরুল হোদা, মোস্তাফিজুর রহমান, তাবারক আলী, মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম বুলবুল, বিউটি খাতুন, শরিফুল ইসলাম, আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, রোবেদা পুতুল ফাউন্ডেশন অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিনিধি/আরএইচ