ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৭:৩০
চলমান বার্তা:
সাতক্ষীরায় ওরাকল বিসিএস পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৬:০৩  (ভিজিটর : )

সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলামকে হুমকি ও কটূক্তির প্রতিবাদে ওরাকল বিসিএস কোচিং সেন্টারের পরিচালক সজীবের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ রোডে অবস্থিত ওরাকল বিসিএস কোচিং সেন্টারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওরাকল বিসিএসের পরিচালক সজীব সরকারি কলেজের শিক্ষক মো. শহিদুল ইসলামকে বিভিন্ন অশালীন ভাষায় কটূক্তি ও হুমকি দিয়েছেন। তারা এ ঘটনার প্রকাশ্যে ক্ষমা দাবি করেন এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানান।

এ সময় শত শত শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে পুরো সড়ক মুখরিত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সজীব কোচিং সেন্টার থেকে পালিয়ে গেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg