ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
মিরপুর টেস্ট
মিরাজের ৫ শিকার, বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের ৩৪ রানের লিড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৯:৫০ আপডেট: ১০.০৫.২০২৬ ২০:১১  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাক্কা দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর পাকিস্তানের ইনিংস আর এক ঘণ্টাও টিকল না। নাহিদ রানার পেসে সালমান আলী আঘার বিদায়ের পর প্রতিপক্ষের লেজ মুড়ে ৫ শিকার ধরলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে তাই গুরুত্বপূর্ণ লিড পেয়ে গেল বাংলাদেশ।

রোববার মিরপুরে তৃতীয় দিনের শেষ সেশনে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশ তাই লিড পায় ২৭ রানের। দ্বিতীয় ইনিংসে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছে তারা। ফলে ৩৪ রানের লিড নিয়ে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

১০২ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম শুরুতে বিবর্ণ থাকলেও পরে ৪৬ রানে পান ২ উইকেট। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের প্রাপ্তি ৭০ রানে ২ উইকেট। গতি তারকা নাহিদ ছিলেন খরুচে। ২১ ওভারে ১০৪ রান দিয়ে একটি শিকার ধরেন তিনি। ৫৪ রান দিয়ে উইকেটশূন্য আরেক পেসার ইবাদত হোসেন।

দলীয় ৩৪৯ রানে মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর পরই নেমেছিল বৃষ্টি। সেই বৃষ্টির কারণে খেলা থামার মাঝে ছিল চা বিরতির সময়টুকুও। মাঠ প্রস্তুত করে খেলা শুরু হয় ৪টা ১৫ মিনিটে।

পাকিস্তানের স্কোরবোর্ডে আর ৪ রান যোগ করেই নাহিদের শিকার হন সালমান। তাদের মিডল অর্ডারের অন্যতম ভরসা অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ক্যাচ দেন ৫৮ রানে। এরপর মিরাজ তুলতে থাকেন উইকেট। নোমান আলীকে স্লিপে ক্যাচ বানানোর পর তার বলে শাহিন আফ্রিদি ধরা দেন শর্ট কাভারে। ফলে ১৪তম বারের মতো টেস্টে ৫ উইকেট পেয়ে যান মিরাজ। হাসান আলীকে বোল্ড করে সফরকারীদের ইনিংস মুড়ে দেন তাইজুল।

পর্যাপ্ত আলো পাওয়া সাপেক্ষে সোয়া ৬টা পর্যন্ত চলার পরিকল্পনা থাকলেও আলোকস্বল্পতায় সাড়ে ৫টায় বন্ধ হয়ে যায় খেলা। তবে মূল চ‍্যালেঞ্জে উতরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। নিরাপদে দিনের শেষবেলাটা কাটিয়ে দিয়েছেন তারা।

জয় ব‍্যাট করছেন ১০ বলে ২ রানে। এখনও রানের দেখা পাননি ১ বল খেলা সাদমান। চতুর্থ দিনে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, অর্থাৎ সকাল পৌনে ১০টায়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আকুর মোটা অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ
আকুর মোটা অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
মিরাজের ৫ শিকার, বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের ৩৪ রানের লিড
মিরাজের ৫ শিকার, বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের ৩৪ রানের লিড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg