ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৯:১০
চলমান বার্তা:
কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা যা জানা গেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৬:৫০  (ভিজিটর : )

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ রোববারও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg