ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
স্টার কিডদের দাপটে কাজ হারিয়েছেন কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১৭:১৯  (ভিজিটর : )

বলিউডে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে কৃতি শ্যাননকে পাড়ি দিতে হয়েছে এক দীর্ঘ ও বন্ধুর পথ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের লড়াই নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। 

তিনি জানিয়েছেন, একাধিক বড় প্রজেক্টে চরিত্রের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাকে। আর সেই সুযোগগুলো কেড়ে নিয়েছেন প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের সন্তানেরা অর্থাৎ ‘স্টার কিড’রা।

কৃতি শ্যানন বলেন, এমন অনেক সিনেমা ছিল যেগুলোর জন্য আমি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে সেগুলো আমার হাতছাড়া হয়ে স্টার কিডদের কাছে চলে যায়। বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। চলচ্চিত্র পরিবারের কেউ না হওয়ায় এই অনিশ্চয়তা আর লড়াইটা ছিল অনেক বেশি কঠিন। আমাকে কোনো কিছু থালায় সাজিয়ে দেওয়া হয়নি, প্রতিটি সুযোগ পরিশ্রম করে অর্জন করতে হয়েছে।

ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘মিমি’ সিনেমার আগের সময়টাকে বেশ সংকটের বলে উল্লেখ করেন কৃতি। 

তিনি জানান, দীর্ঘ সময় ধরে এক ধরনের হতাশা ও বিভ্রান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে এখন সেই ব্যর্থতাগুলোর প্রতি তিনি কৃতজ্ঞ। 

কৃতির মতে, সাফল্য নয় বরং ব্যর্থতাই তাকে শিখিয়েছে জীবনে তিনি আসলে কী করতে চান।

একই সাক্ষাৎকারে নিজের স্বপ্নের চরিত্রের কথা জানাতে গিয়ে কিংবদন্তি অভিনেত্রী রেখার নাম নেন কৃতি। 

সুযোগ পেলে রেখার বায়োপিকে অভিনয় করার প্রবল ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, রেখা একজন দুর্দান্ত ব্যক্তিত্বের নারী। আমি জানি আমার চেহারা তার মতো নয়, কিন্তু তার সাহস, বুদ্ধিমত্তা এবং নিজের শর্তে বেঁচে থাকার ধরণ আমাকে মুগ্ধ করে।

বর্তমানে কৃতি শ্যানন ‘ককটেল ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার বিপরীতে একটি প্যান-ইন্ডিয়া সিনেমাতেও দেখা যেতে পারে তাকে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg