ফেনীতে আদালত চত্বরে এক নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (১০ মে) সকালে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই নারীর বোন জানান, রোববার সকালে তার স্বামীর বিরুদ্ধে কাবিন আদায় সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত ওই নারীর স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে ওই নারী তার সঙ্গে আনা বিষ পান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওই নারী ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।
প্রতিনিধি/আরএইচ