ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৩:৪২ আপডেট: ১০.০৫.২০২৬ ১৫:২৫  (ভিজিটর : )

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

তার জামিন আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় ১৭ বছর বয়সী কিশোর সিয়াম সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গত ১২ সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে মিরপুর থানায় এই মামলাটি দায়ের করেন, যাতে আসাদুজ্জামান নূরকেও আসামি করা হয়। 

এছাড়া রমনা থানায় দায়ের করা অন্য একটি হত্যা মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছিল।

এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে আটক ছিলেন।

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg