ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:২৪
চলমান বার্তা:
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:০৩  (ভিজিটর : )

কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

সোমবার সকাল ১০টা থেকে শহরের নীলগঞ্জ সড়কে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পাঠদান শুরুর দুই বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ গত ১৪ বছরেও তা করতে পারেনি। এর ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রেটিংয়ে বিশ্ববিদ্যালয়টি নিম্নমানে রয়েছে। এ অবস্থায় তাদের সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন বলেন, স্থায়ী ক্যাম্পাস তাদের ন্যায্য দাবি। শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস চালুর জোর দাবি জানান তিনি। 

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যার ফলে নীলগঞ্জ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খাইরুল হাসান বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য তারা শিক্ষার্থীদের কাছ থেকে তিন দিন সময় নিয়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা রয়েছে। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে দ্রুত শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg