ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে’ এশিয়া পোস্টের যাত্রা শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:০৮  (ভিজিটর : )

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’- স্লোগানকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। 

সোমবার দুপুরে সারাদেশের মতো মানিকগঞ্জেও এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। দুপুর দুইটায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধি অভি হাসান দেওয়ান। 

মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক জাহিদুল হক চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, নতুন চিন্তা ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে অনুসন্ধানী সংবাদ পরিবেশনে এশিয়া পোস্ট শুরুতেই ইতিবাচক সাড়া ফেলেছে। 

তরুণ ও উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি দেশের অনিয়ম-দুর্নীতির চিত্রের পাশাপাশি সম্ভাবনার দিকগুলোও তুলে ধরবে বলে তারা আশা প্রকাশ করেন। 

বক্তারা আরও বলেন, কোনো ধরনের চাপের মুখে মাথা নত না করে ন্যায়, সততা ও পেশাদারত্ব বজায় রেখে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় প্রতিষ্ঠানটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আজিজুল হাকিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg