ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬, ১৮:৫৯
চলমান বার্তা:
টানা তৃতীয়বার শ্রেষ্ঠ উপজেলা ইউনিট নির্বাচিত যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:৪৯  (ভিজিটর : )

চট্টগ্রাম জেলা পর্যায়ে টানা তৃতীয়বারের মতো ‘শ্রেষ্ঠ উপজেলা ইউনিট’ নির্বাচিত হয়েছে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিম। মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এ সম্মাননা প্রদান করে।

জানা যায়, প্রশিক্ষণ কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ অর্জন আসে বোয়ালখালী উপজেলা টিমের ঝুলিতে।

এ সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ হোসেন ভূঁইয়া, সাবেক দলনেতা আরিফ মাহমুদ আদিফ, বর্তমান দলনেতা মেহেদী হাসানসহ ইউনিটের সকল সদস্যকে।

স্থানীয়রা জানান, দুর্যোগকালীন সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তরুণদের এ অর্জন পুরো বোয়ালখালীর জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, চেইন অব কমান্ডে আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, চেইন অব কমান্ডে আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg