ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ১৯:০১
চলমান বার্তা:
শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১৬:৫১  (ভিজিটর : )

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আমানউল্লাহ, জেলা জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ এবং কমফোর্ট প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রায়হান বিশ্বাস।

সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার মোঃ শামসুর রহমান জানান, তিন দিনব্যাপী এই সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ ও ভবন রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে।

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্পপ্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলের মতো জনবহুল স্থানে গণসংযোগ এবং অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হবে।

সমাপনী দিনে স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নিনির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী করা হবে। এছাড়া বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg