ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ১৭:২০
চলমান বার্তা:
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১৩:৫২ আপডেট: ২০.০৫.২০২৬ ১৪:১৭  (ভিজিটর : )

সিলেট টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় পাওয়ায় প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার কীর্তি গড়ল টাইগাররা।

চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের হাতে ছিল মাত্র তিন উইকেট, আর জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান। তবে পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটি কিছুটা শঙ্কা তৈরি করেছিল বাংলাদেশের জন্য।

দিনের শুরুতেই রিজওয়ানের ক্যাচ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে থাকেন রিজওয়ান ও সাজিদ। তবে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে সাজিদ ৩৬ বলে ২৮ রান করেন।

এরপর সেঞ্চুরির পথে এগোতে থাকা রিজওয়ানকেও থামিয়ে দেন শরিফুল ইসলাম। মিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৬৬ বলে ১০ চারসহ ৯৪ রান করেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। পরে খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের শেষ আশা ভেঙে দেন তাইজুল। শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস শূন্য রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ৩৫৮ রানে। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়া নাহিদ রানা দুটি এবং শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ৩৫৮ রানেই।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg