ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ১৯:০৮
চলমান বার্তা:
চট্টগ্রামে নোঙর করা জাহাজে ২ বিদেশি ক্রুর মারামারি, ছুরিকাঘাতে এক নাবিক নিহত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১৭:০৪  (ভিজিটর : )

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যিনি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং এমটিকেপিপি০১ (MTKPP01) নামের জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সানইয়াপং কালাহান।

আহত থাইল্যান্ড নাগরিককে চট্টগ্রাম মেডিকেলে আনেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন।

তার বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg