ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ২০:২০
চলমান বার্তা:
স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১৮:২৭  (ভিজিটর : )

চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, পাশাপাশি শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার দুপুরে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবুর রহমান।

ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ডা. আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ইউসুফ এবং জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg