ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৫:৫১  (ভিজিটর : )

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে সান্তাহার জিআরপি থানা পুলিশ।

নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ ও বাগমারায় অফিস পরিচালনা করতেন। এ কারণে তিনি পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ি থেকে বের হয়ে বাগমারায় যান নিয়ামুল বছির। সন্ধ্যায় তিনি স্ত্রীকে মোবাইল ফোনে জানান যে, তিনি আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এবং নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে জানতে পারেন, আত্রাই উপজেলার শিমুলিয়া রেলক্রসিং এলাকার অদূরে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে।

আশরাফুল ইসলাম দাবি করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নিয়ামুল বছিরকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন, নিহতের কাছে থাকা ব্যাগ, নগদ টাকা ও হাতঘড়ি অক্ষত অবস্থায় ছিল। তাই এটি ছিনতাইয়ের ঘটনা নয় বলে তাদের ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg