ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
শ্রীপুরে তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৯:৪৬  (ভিজিটর : )

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধনের ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বুধবার (১৭ জুন) বিকেল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে। এতে সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।”

উপকারভোগী আমেনা বেগম বলেন, “সরকারের এই সহায়তা পেয়ে আমি খুবই খুশি। পরিবার চালাতে অনেক কষ্ট হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সুবিধা পাওয়া যাবে, তা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য অনেক উপকারে আসবে। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

স্বপ্না রানী বলেন, “ফ্যামিলি কার্ড পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পরিবারের অনেক উপকার হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

জোসনা আক্তার বলেন, “সরকার আমাদের কথা চিন্তা করে এমন একটি উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কার্ডটি আমাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg