ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৭৭ জন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৯:৫৮  (ভিজিটর : )

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের পাইলট প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি উদ্বোধন করার মাধ্যমে ৪৭৭ জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে সারা দেশের মতো তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হলো নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়ন করা। সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। তাই সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে জনগণকে বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান জানাই।”

পরে ৭ নম্বর দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মণ্ডলপাড়া গ্রামের ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড এবং গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg