ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
হোমনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
বোনের কুলখানি শেষে বাড়ি ফেরা হলো না ছোট ভাইয়ের
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১৭:১৬  (ভিজিটর : )

কুমিল্লার হোমনায় বড় বোনের দাফন-কাফন ও চারদিন পরে কুলখানি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ মোট তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-হোমনা সড়কের সিনাইয়া এলাকায় বিএডিসি হিমাগার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপ মিয়া মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহতের ছোট বোন হনুফা বেগম (৫০), ভগ্নিপতি বাবুল মিয়া (৫৫) এবং মালবাহী অটোরিকশার চালক মো. তানভীর (১৮)। আহত ছোট বোন হনুফা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার সানারপাড় এলাকায় বড় বোনের দাফন-কাফন ও চারদিনের মিলাদ এবং কুলখানি শেষে বাড়ি ফিরতে তারা বাসে করে দাউদকান্দির গৌরীপুরে নামেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় হোমনা সদর হয়ে মুরাদনগরের উদ্দেশে রওনা দেন। পথে সিনাইয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রূপ মিয়ার মৃত্যু হয়।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল্লাহ জানান, রূপ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হনুফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg