ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
চার সেমিফাইনালিস্টের মধ্যে যেখানে আলাদা ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১৬:০৮  (ভিজিটর : )

দারুণ জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। যোগ্য চারটি দলই উঠেছে সেমিফাইনালে। শেষ চারে জায়গা করে নেওয়া এই চার দলের অবস্থানও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চারে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা বিরল। আর সবচেয়ে মজার বিষয়, এই চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরে সবচেয়ে ফেভারিট তকমা পেয়েছে ফ্রান্স। সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে ফেভারিটের তকমায় তাদের পরেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান। এছাড়া বিশ্বকাপের দাবিদার বাকি দুই সেমিফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডও।

গ্রুপ পর্বে এই চার দলের প্রত্যেকেই সেরা হয়েই রাউন্ড অব বত্রিশে ওঠে। এরপর নিজ নিজ ম্যাচে একের পর এক জয় দিয়ে উঠে যায় সেমিফাইনালে। এখন পর্যন্ত সব দল অপরাজিত থাকলেও দুই দল তাদের গ্রুপ পর্বের একটি করে ম্যাচে জয়ের দেখা পায়নি। ঘানার বিপক্ষে গোলশূন্যতে ড্র করে ইংল্যান্ড। আর কেপ ভার্দে রুখে দিয়েছিল স্পেনকে। এদিকে ফ্রান্স ও আর্জেন্টিনা জিতেছে প্রতিটি ম্যাচে।

কোথায় আলাদা ফ্রান্স?

দিদিয়ের দেশমের ফ্রান্সের এবারের আসরটা যাচ্ছে স্বপ্নের মতোই। একের পর এক দাপুটে পারফরম্যান্সে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ফরাসিরা। এখন পর্যন্ত ফ্রান্সই একমাত্র দল, যারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিতেছে এবং এই জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। অর্থাৎ অতিরিক্ত ৩০ মিনিট কিংবা টাইব্রেকারে যেতে হয়নি তাদের।

স্পেন ও ইংল্যান্ড তো গ্রুপ পর্বেই একটি করে ম্যাচ ড্র করেছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে জিততে পারলে এই তালিকায় নাম থাকত স্পেনেরও। ওই একটি ম্যাচ বাদে সব ম্যাচই নির্ধারিত সময়ে জিতেছে স্পেন। আর ইংল্যান্ড গ্রুপ পর্বে ড্র করে ঘানার বিপক্ষে। আবার তারা কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়েছে অতিরিক্ত সময়ে।

এদিকে প্রতিটি ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জিতেছিল তারাও। কিন্তু সেরা আটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে লিওনেল মেসিদের। ফলে চার সেমিফাইনালিস্টের মধ্যে ফ্রান্সই এখন পর্যন্ত একমাত্র দল, যাদের অতিরিক্ত সময় বা ড্রয়ের কোনো রেকর্ড নেই এই আসরে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।