ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২০:১৮
চলমান বার্তা:
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১৪:০৬ আপডেট: ১৮.০৭.২০২৬ ১৭:৪৫  (ভিজিটর : )

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় চার মাস পর রিয়াদকে সরাসরি লক্ষ্য করে এটি তেহরানের প্রথম হামলা।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান অ্যাক্সিওসের এক প্রতিবেদক। এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইরান।

তবে সর্বশেষ হামলায় ঠিক কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি সামরিক হামলা বেড়েছে।  এর জেরে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটেই সর্বশেষ হামলার খবর সামনে এলো।

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।