ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২০:১৮
চলমান বার্তা:
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২০:৩৮  (ভিজিটর : )

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের ওই কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। তা সত্ত্বেও স্থানীয় একটি খামারে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করা হচ্ছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপরই ফায়ার সার্ভিস ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে পাঠানো হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

প্রধানমন্ত্রী মোদি নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এককালীন দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে বলেও জানান তিনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।