শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। এক্স দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে যেন রাজনৈতিক রূপ না দেওয়া হয়। খবর : এনডিটিভি
বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্টে সালমান খান শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করে সাহসী ও নির্ভীক বলে অভিহিত করেছেন।
নিজের স্কুলজীবনের একটি পুরোনো ঝাপসা ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর বিষয়।’
তবে তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানানোর পক্ষে নন। সালমান খান বলেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি ইস্যু। এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব কেবল আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি নিশ্চিত সরকারও তাদের সবরকম সমর্থন দেবে ও শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এটি সবার জন্যই লাভজনক।’
ইতিবাচক সিদ্ধান্তের আশা প্রার্থনা করে তিনি বলেন, ‘যারা শিক্ষিত হতে চান, ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’
সবশেষ তিনি লেখেন, দেশের শিক্ষা এমন একটি মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, যাতে বিদেশ থেকে শিক্ষার্থীরা ভারতে পড়তে আসে।’
এর আগে প্রকাশ রাজ, শাবানা আজমি, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখসহ আরও অনেক তারকা এই আন্দোলনে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। সেইসঙ্গে তারা দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন।
দেশবার্তা/আরএইচ