ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:৫৯
চলমান বার্তা:
কুড়িগ্রামের উদ্দেশে রংপুর ত্যাগ করল এনসিপির জুলাই পদযাত্রা
কুড়িগ্রাম সংবা্দদাতা
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:১৪ আপডেট: ০২.০৭.২০২৫ ১৩:৪১  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা দ্বিতীয় দিনের মতো রংপুর মহানগর ত্যাগ করে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বুধবার (২ জুলাই) বেলা ১১টা দিকে নগরীর খামার মোড় এলাকার পানশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামন থেকে রওনা দেয় তারা।

দ্বিতীয় দিনের পদযাত্রা রংপুর থেকে শুরু হয়ে কাউনিয়া দিয়ে কুড়িগ্রামের রাজারহাট হয়ে ওই জেলার বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ শেষে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করবে। আজ লালমনিরহাটে রাত্রিযাপন করবে পদযাত্রায় অংশ নেয়া নেতারা।

পদযাত্রায় রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে কথা বলার পর চতরা, পীরগঞ্জ, গাইবান্ধা, সাদুল্লাপুর, পলাশবাড়ীতে যায় এই জুলাই যাত্রা। বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন নেতারা। পরে সন্ধ্যায় রংপুর মহানগরীতে পদযাত্রা করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নাই গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর থেকে।

পদযাত্রাটি নগরীর লালবাগ শাপলা চত্বর জাহাজ কোম্পানি মোর পায়রা চত্বর পুলিশ লাইন মোড় কাছারি বাজার হয়ে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন শীর্ষ নেতা।

ব্রিফিংয়ের পর কাউনিয়ার উদ্দেশে রওনা দেয় পদযাত্রাটি। রাত সাড়ে ১১টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে পথসভার মাধ্যমে প্রথম দিনের পদযাত্রা শেষ হয়। রাতে রংপুর মহানগরীর সার্কিট হাউস, পানসি হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থান করেন দলটির ঢাকা থেকে আগত শীর্ষ নেতারা।

রংপুর মহানগর এনসিপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর নায়ক জানিয়েছেন, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের জন্য এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সকালের ফ্লাইটে ঢাকা গেছেন। নাহিদ ইসলামসহ অন্য কুড়িগ্রামের পথে রয়েছেনর্।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg