ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
জুলাইয়ের সব দায় চাপিয়ে দিয়ে শিবিরকে নিষিদ্ধ করেছিলেন হাসিনা: সাদিক কায়েম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১৬:৪৭  (ভিজিটর : )

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদি কায়েম বলেছেন, জুলাই বিপ্লবে দেশবাসীর স্বতস্ফুর্ত আন্দোলনকে মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়ে সবশেষে সকল দায় ইসলামী ছাত্রশিবিরকে দিয়ে গতবছরের এই দিনে (১ আগস্ট) ফ্যাসিস্ট হাসিনা ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। 

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, মূলত এই নিষিদ্ধ করাই ছিল ইসলামী ছাত্রশিবিরের উপর ক্রাকডাউন চালানো এবং ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করে ফেলার মিশনের বৈধতা। 

তিনি বলেন, তারা ভেবেছিলো ছাত্রশিবিরের টুটি চেপে ধরলেই জুলাই বিপ্লবের গতি থেমে যাবে, আবারো টিকে যাবে জুলুমশাহীর গদি। কিন্তু বিপ্লবী নেতৃবৃন্দের দূরদর্শী সিদ্ধান্তে সেদিন কোনো পাতা ফাঁদে পা দেয়নি ইসলামী ছাত্রশিবির।

সাদিক কায়েম বলেন, আন্দোলনের সার্বজনীনতা ধরে রাখতে ছাত্রশিবির কৌশল, পরিকল্পনা ও আরো দুর্বার আন্দোলন গড়ে তুলে জনতার কাতারে থেকেই। যার ধারাবাহিকতায় দল, মত, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে নিশ্চিত হয় ফতহে গণভবন। 

তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদাই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ভূমিকা রেখেছে। আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধভাবেই লড়াই করে আসছে জন্মলগ্ন থেকে।

ছাত্রশিবিরকে মুছে দিতে যতই অপচেষ্টা করা হোক না কেন, শিবিরের অস্তিত্ব এই দেশের মাটি-মানুষের সাথে সর্বদাই মিশে থাকবে, ইনশাআল্লাহ।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।