ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে চালক–হেলপারদের কর্মশালা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৪০  (ভিজিটর : )

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে স্থানীয়ভাবে চলাচলকারী ‘একতা’ ও ‘সততা সার্ভিস’-এর চালক ও হেলপারদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাধাইয়া বাজারের ‘ফ্রেন্ডস মোটরস’-এর শো-রুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে শতাধিক চালক ও হেলপার অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা ও সততা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ও সততা সার্ভিসের পরিচালক কে. এম. জামাল, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস (এসপিএ)-এর চেয়ারম্যান সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক (রাশেদ) এবং নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একতা ও সততা সার্ভিসের পরিচালক মো. কামাল মুন্সী।

এসময় বক্তারা বলেন, দেশে আশঙ্কাজনকভাবে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ চালক বেপরোয়া গতি ও প্রতিযোগিতার মনোভাবে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে আহত ও নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

তাঁরা আরও বলেন, অনেক চালক সড়ক আইন না মানার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, যা যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে।

কর্মশালায় বক্তারা চালকদের উদ্দেশে আহ্বান জানান, সড়ক আইন মেনে চলা, বেপরোয়া গতি ও প্রতিযোগিতা পরিহার করা, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, পথচারী পারাপারে সতর্ক থাকা এবং ইউটার্ন এলাকায় বিশেষভাবে সাবধান থাকার জন্য।

এ ছাড়া তাঁরা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রীদের সঙ্গে বিনয়ী আচরণ করারও পরামর্শ দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়তে নিজেদের দায়িত্ব আরও সচেতনভাবে পালনের প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg