ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
এক ঘণ্টার ভারী বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৫ আপডেট: ১৫.১২.২০২৫ ১৮:১৮  (ভিজিটর : )

মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন। এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

গতকাল রোববার রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফি শহরে এ ঘটনা ঘটে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর।

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক ঘণ্টার কিছু বেশি সময়। সে সময়েই ঘটেছে এই ক্ষয়ক্ষতি। প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে।

সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) এএফপিকে বলেছেন, আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে কালো দিন হয়ে থাকবে। সূত্র: এএফপি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।