ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
সাতকানিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১০  (ভিজিটর : )

চট্টগ্রামের সাতকানিয়ায় মানসিক যন্ত্রনা থেকে নিজেকে মুক্ত করতে আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বকর মেম্বার বাড়ি এলাকার নিজেদের বসতঘর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৭) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে ও তিনি সাতকানিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আতিয়া নামের ওই কলেজ ছাত্রীর মা তাদের পরিবার থেকে আলাদা থাকতেন। আতিয়া তার সৎ মা ও বাবার সাথে নিজেদের বসতঘরে থাকতেন। শনিবার দুপুরের পর থেকে ভেতর থেকে দরজা বন্ধ করে আতিয়া তার শয়নকক্ষে ছিলেন। পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ইফতারের সময় তাকে ডাকতে গেলে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, আত্মহত্যার ঘটনায় কলেজ ছাত্রীর লাশ থানা হেফাজতে আছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg