ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
প্রাইম ব্যাংক-অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৫:৫৫  (ভিজিটর : )

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি এবং সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের (এআইএস) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’ এর আওতায় এই চুক্তির মূল লক্ষ্য হলো এআইএস-এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএস’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাসিনা আক্তার।

সাভার এলাকার অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে (প্রতিষ্ঠিত ১৯৯৭) পরিচিত অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল এখন থেকে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সকল সুবিধা গ্রহণ করতে পারবে। 

এই চুক্তির আওতায় উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রতিষ্ঠানের জন্য প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট এবং কর্মীদের জন্য বিশেষায়িত পেরোল ব্যাংকিং সেবা।

এছাড়াও, স্কুলের অভিভাবক ও স্টাফদের জন্য থাকছে বিশেষায়িত সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ। ডিজিটাল ব্যাংকিংয়ের এই সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএস-এর পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করলো।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg