ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৩০ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ০:১০
চলমান বার্তা:
দিনাজপুর বড়মাঠ থেকে তারকাটা অপসারণের দাবিতে মানববন্ধন
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১৬:১৩  (ভিজিটর : )

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটার বেড়া অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুরবাসী। এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দিনাজপুরের গোর-এ শহীদ বড়ময়দানে এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ মিনারে প্রতি বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এই মাঠ থেকেই জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, ধিমান ঘোষ, জনি ও হেমন্তসহ অসংখ্য খেলোয়াড় উঠে এসেছেন।

বক্তারা জানান, বর্তমানে বড়মাঠে পাঁচটি ক্রিকেট একাডেমির কয়েকশ খেলোয়াড় নিয়মিত অনুশীলন করে। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠটির চারদিকে তারকাটার বেড়া দিয়ে ঘিরে রাখায় খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গেছে।

সমাবেশে বক্তারা অবিলম্বে গোর-এ শহীদ বড়ময়দান থেকে তারকাটার বেড়া অপসারণ করে জেলাবাসীর অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় দিনাজপুরবাসীকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

তারা আরও বলেন, বড়মাঠের তারকাটার বেড়া অপসারণ না করা হলে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে পারেন দিনাজপুরবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান জুয়েল, চেম্বারের পরিচালক পিয়াল আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।

এ সময় প্রবীণ ও তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা মানববন্ধনে অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg