ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব দেশে
আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটছে ফেনীর প্রবাসী পরিবারে
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১৪:৪৪  (ভিজিটর : )

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। প্রবাসী অধ্যুষিত এলাকা ফেনীর বহু পরিবার সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতনির্ভর। এসব দেশে ফেনীসহ সারা বাংলাদেশের প্রায় অর্ধকোটির বেশি বাংলাদেশি কর্মী অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সাইরেন, কঠোর নিরাপত্তা ও চলাচলে সতর্কতার কারণে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে প্রবাসী অধ্যুষিত জেলা ফেনীতেও। জেলার হাজারো পরিবার এখন প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

গত কয়েকদিন ধরে ইরানের হামলার আশঙ্কায় অনেক প্রবাসী বাসা থেকে বের হতে পারছেন না। কেউ কেউ ঘরবন্দি হয়ে পড়েছেন। এমনকি ভয়ের কারণে অনেকে ঈদের নামাজেও অংশ নেননি এবং দেশে পরিবারের কাছে অর্থ পাঠাতেও পারেননি। চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।

ঈদের সময় বিভিন্ন প্রবাসী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান পরিস্থিতিতে তারা ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তারা প্রিয়জনদের বারবার মোবাইল ফোনে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন। জেলার গ্রামাঞ্চলে টেলিভিশনের পর্দায় চোখ রেখে স্বজনদের খোঁজ নেওয়ার দৃশ্য এখন নিত্যদিনের। সুযোগ পেলে প্রবাসীরাও পরিবারকে আশ্বস্ত করছেন। প্রবাসী পরিবারগুলোর একটাই প্রার্থনা—প্রিয়জনরা যেন নিরাপদে দেশে ফিরতে পারেন অথবা কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে পারেন।

সৌদি প্রবাসী মো. ফয়সাল জানান, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়ায় ভয় ও আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসায় থাকতে পরিবার থেকেও বলা হচ্ছে।

সৌদি আরবের দাম্মামের একটি গ্যাস প্ল্যান্টে কর্মরত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের প্রবাসী নোমান বলেন, সকাল থেকেই ইরানের ড্রোন হামলার খবর পাচ্ছেন। এতে তারা আতঙ্কে আছেন এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। দেশ থেকে বাবা-মা নিয়মিত ফোন করে খোঁজ নিচ্ছেন।

একই ইউনিয়নের প্রবাসী আরাফাত হোসেন জানান, ২ মার্চ তার বাংলাদেশে আসার ফ্লাইট ছিল, কিন্তু যেতে পারেননি। দাম্মাম বিমানবন্দরে হামলার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে।

দুবাইয়ের সারজাহতে অবস্থানরত আলী হোসেন বলেন, তারা ফেনী, নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রামের কয়েকজন একসঙ্গে থাকছেন। কোম্পানি থেকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, তাই তারা আপাতত নিরাপদে আছেন।

পরশুরাম পৌরসভার বাসিন্দা আবু আহাম্মদ জানান, তার দুই ছেলে সৌদি আরবে থাকেন। বর্তমান পরিস্থিতিতে তিনি নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করছেন।

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোরশেদ আলম বলেন, তার চাচা, মামা ও খালু দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আছেন। বর্তমান পরিস্থিতিতে তারা পরিবারসহ দুশ্চিন্তায় আছেন এবং প্রতিদিন ফোন করে তাদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন।

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জাকির হোসেন জানান, তার দুই ছেলে ও এক মেয়ের জামাই সৌদি আরবে থাকেন। তাদের নিরাপত্তা নিয়ে তিনি সব সময় চিন্তিত এবং পরিস্থিতি খারাপ হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলছেন।

ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা আরজিনা আক্তার রুবি জানান, তার স্বামী কাতারে কর্মরত। প্রতিদিন কয়েকবার কথা বলেন এবং তাকে বাইরে কম বের হতে বলেন। সন্তানরাও বাবার জন্য উদ্বিগ্ন।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ফেনীর প্রবাসীনির্ভর অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার ও দূতাবাসগুলোর তৎপরতা এবং প্রবাসীদের সতর্ক অবস্থান পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ফেনীর সোনাগাজীর কাতার প্রবাসী মো. জসিম উদ্দিন পাটোয়ারী জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে কাতারে বসবাস করছেন এবং ফলের ব্যবসা করেন। গত মাসে ছুটিতে দেশে এসে এখন ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারছেন না। এতে তার কোটি টাকার ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। তার একমাত্র সন্তান কাতারে থাকায় পুরো পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছে।

ফেনী জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া জানান, ২০০৫ সাল থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি কর্মী বিদেশগমনের জন্য অনলাইনে নিবন্ধন ও ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছেন। ২০২৬ সালের জানুয়ারিতে ১হাজার ৫৭৩ জন, ২০২৫ সালে ১৫হাজার ৩৭১ জন, ২০২৪ সালে ১৫হাজার ৪০০ জন এবং ২০২৩ সালে ২২হাজার ৮১৫ জন কর্মী বিদেশে গেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg