ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৪:০৬ আপডেট: ৩১.০৩.২০২৬ ১৯:১১  (ভিজিটর : )

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। তবে আপাতত বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে আগামী মাসের চাহিদাও অনায়াসেই মেটানো সম্ভব হবে।

মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দেশে বর্তমানে সব মিলিয়ে ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে।

মজুতের বিস্তারিত চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশি মজুত আছে ডিজেল, যার পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। এছাড়া জেট ফুয়েল মজুত আছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন। পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং ৭ হাজার ৯৪০ মেট্রিক টন।

যুগ্ম সচিব আরও বলেন, দেশে ডিজেল নিয়ে কোনো ধরনের সংকট নেই। চলতি মার্চ মাসে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি এবং আগামী এপ্রিলেও কোনো সংকটের সম্ভাবনা নেই। ফলে বিশ্ব পরিস্থিতির কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, বিশেষ করে ডিজেল পাচার বন্ধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি জোরদার করা হয়েছে। 

এছাড়া জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা আনতে একটি নতুন অ্যাপ তৈরি করছে সরকার, যার পরীক্ষামূলক ব্যবহার আগামী সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg