ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
মাগুরায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৫:৩৪  (ভিজিটর : )

মাগুরায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রয় রোধে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। 

জনভোগান্তি রোধে সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক সতর্ক করে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। তারা জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। 

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি জনস্বার্থে সততার সাথে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg