ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা: অকটেন জব্দ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:১৫  (ভিজিটর : )

নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা এবং বিপুল পরিমাণ অকটেন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত ও মাধবদী থানা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবদী থানার আওতাধীন কাঁঠালিয়া খড়িয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ‘রাকিব ট্রেডার্স’ নামক একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন শিমুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অননুমোদিতভাবে তেল মজুদ ও বিক্রির দায়ে দোকানের মালিক রবিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা হয় মোট ৮৫ লিটার অকটেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত অকটেন তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন শিমুল জানান, জনস্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও পুলিশের নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg