ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
সুন্দরবনে মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন
‘দস্যু নির্মূলে বিশেষ অভিযান ঘোষণা’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৬:৪০  (ভিজিটর : )

বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে শ্যামনগরের নীল ডুমুর ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনের পাশাপাশি তিনি সুন্দরবনে সক্রিয় জলদস্যু নির্মূলে বিশেষ অভিযানের ঘোষণাও দেন।

৬০ দিনব্যাপী মধু সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বৈধভাবে সুন্দরবনে যাতায়াতকারী বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব, বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে এবং জলদস্যুদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে সুন্দরবনে সক্রিয় জলদস্যুদের একটি তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের মধু একটি অনন্য পণ্য। এর সুনাম রক্ষা করতে হবে এবং কোনোভাবেই ভেজাল মেশানো যাবে না। মধু ব্যবসার সঙ্গে জড়িতদের সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষিত বেকার যুবকরা অনলাইনে প্রশিক্ষণ নিয়ে মধুর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। তবে এর জন্য আগে সুন্দরবনের মধুর প্রতি আস্থা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সুন্দরবন বন্ধের সময়ে জেলেরা যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি বনজীবীদের জন্য বিশেষ সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পর্যটন শিল্প প্রসঙ্গে তিনি বলেন, পর্যটন বিকাশে স্থানীয়দের মানসিকতার পরিবর্তন জরুরি। জলদস্যুতা মুক্ত না হলে পর্যটকরা ভীত হয়ে এ অঞ্চলে আসতে আগ্রহী হবেন না।

অনুষ্ঠানে বক্তারা জানান, ১৮৬০ সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ কার্যক্রম চলছে। অপরিপক্ব মধু সংগ্রহ না করা এবং মধুর ড্রামে লবণ পানি প্রবেশ রোধের ওপর গুরুত্বারোপ করেন তারা। জিআই স্বীকৃতি পাওয়া এই মধুর গুণগত মান বজায় রাখা এবং ভেজালমুক্ত রাখার আহ্বানও জানান বক্তারা। পাশাপাশি সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক আফরোজা আক্তার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, র‌্যাবের সিও লে. কর্নেল নিস্তার আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শ্যামনগরে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg