ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১৪:৩৯  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগে গঠিত এই কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।

তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, কাউকে লক্ষ্য করে নয়, নিরপেক্ষ অবস্থান থেকেই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।’

এদিকে, তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি দাবি করেন, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের এ ধরনের তদন্ত ‘এখতিয়ার বহির্ভূত।’

তিনি আরও অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগেভাগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সবাই আদালত অবমাননা করছেন বলে স্ট্যাটাসে উল্ল্যেখ করেন তিনি। 

এ ছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।

আসিফ মাহমুদ বলেন, ‘তদন্ত কমিটির পক্ষ থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলে তিনি তাদের কাছে জানতে চান, বিচারাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের আছে কি না।’ 

তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর পাননি বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষ তিনি বলেন, ‘কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।’ 

‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg