ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
র‍্যাঙ্কিংয়ের সিংহাসন ফিরে পেল ভারত, আটে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১৮:২১  (ভিজিটর : )
টানা দুই জয়ে শীর্ষে ফিরেছে শ্রেয়াশ আইয়ারের দল। ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে শীর্ষে ফিরেছে শ্রেয়াশ আইয়ারের দল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টানা দুই টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে এই সাফল্যে ইংল্যান্ডকে পেছনে ফেলে চূড়ায় পৌঁছাল দলটি। অন্যদিকে বাংলাদেশ রয়েছে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় ভারত। এই জয়ের মধ্য দিয়েই মাত্র ১৫ দিনের ব্যবধানে হাতছাড়া হওয়া শীর্ষস্থান পুনরুদ্ধার করল তারা। 

এর আগে যুক্তরাজ্য সফরে টানা ছয়টি টি-টোয়েন্টিতে হেরে দুইয়ে নেমে গিয়েছিল ভারতীয় দল।

যুক্তরাজ্য সফরে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর টানা চার ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বর্তমানে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। সমান ২৬৮ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে অন্য কোনো পরিবর্তন আসেনি। ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এর পরের স্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৪)। ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার নবম ও দশম স্থানে অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা (২২১) ও আফগানিস্তান (২২০)।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।