ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৩০ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ০:১০
চলমান বার্তা:
মাধবদীতে পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১৯:০৬  (ভিজিটর : )

নরসিংদীতে মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে-এমন অভিযোগ করে মাধবদী থানা মার্কাজ মসজিদ ও এর আশপাশের এলাকাকে পরিবেশ দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।  

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ‘মাধবদী থানার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় মার্কাজ মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিক্ষুব্ধ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিলপাড়- নরসিংদী-টু-মদনগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সমস্যা দূর করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পৌর শহরের সব ময়লা এনে নিয়মিত মদনগঞ্জ সড়কের পাশে ফেলা হয়। পবিত্র মার্কাজ মসজিদ এলাকায় পরিবেশ দূষণের কারণে মুসল্লিদের ইবাদত-বন্দেগিসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য বিবেচনায় এলাকাটিকে দ্রুত দূষণমুক্ত করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়রা ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে প্রথমে পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা সড়ক অবরোধ থেকে সরে না যাওয়ায় বিষয়টি পৌর প্রশাসককে জানানো হয়। পরে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধান করবেন-এমন আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে যান।

এ বিষয়ে মাধবদী পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg