ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২০:১৭
চলমান বার্তা:
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭  (ভিজিটর : )

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নের অন্যতম নির্ভরযোগ্য সূচক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ আবারও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ৪০১-৫০০ ব্যান্ডে।

২৩ এপ্রিল প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি ‘রিপোর্টার’ বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত। এই তালিকায় গাকৃবি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থান অর্জন করে জাতীয় পরিসরেও শক্ত অবস্থান নিশ্চিত করেছে।

টিএইচই’র মূল্যায়নে শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি সূচকে বিশ্ববিদ্যালয় গুলোর পারফরম্যান্স বিচার করা হয়। এসব সূচকে গাকৃবি মোট ১৭৪.৯ স্কোর অর্জন করে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। বিশেষ করে গবেষণার গুণগত মানে (রিসার্চ কোয়ালিটি) ৬৭ স্কোর অর্জন বিশ্ববিদ্যালয়টির গবেষণা ভিত্তিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিযোগিতামূলক এই প্রেক্ষাপটে গাকৃবির অবস্থান দেশের উচ্চশিক্ষা খাতে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ভালো ফলাফল করে আসছে গাকৃবি। ২০২৫ সালের টিএইচই এশিয়া র‍্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।

এছাড়া টিএইচই র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ইউআরআই ২০২৫-এর ‘ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন’ ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান লাভ করে গাকৃবি।

র‍্যাঙ্কিংয়ে এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি জানান, বৈশ্বিক তালিকায় ১০০-২০০ অবস্থানের মধ্যে প্রবেশের লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, কৃষির উৎকর্ষ সাধন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গাকৃবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। মানবকল্যাণমুখী জ্ঞানচর্চাই বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg