ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৯:৪৯
চলমান বার্তা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার
অংশ নিচ্ছে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১৭:৫০  (ভিজিটর : )

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল (শনিবার)। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। 

তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি। 

উপাচার্য আরও জানান, পরীক্ষার কেন্দ্রগুলো বিভাগ ভিত্তিক ভাবে বণ্টন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি কেন্দ্র, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
হরমুজে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
কলেজশিক্ষিকাকে বিএনপি নেতার জুতাপেটা, নেপথ্যে কী
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg