ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২০:০৮
চলমান বার্তা:
সারাদেশে একযোগে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৫২  (ভিজিটর : )

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (২৫ এপ্রিল) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এই ভর্তি পরীক্ষা বেলা ১২টায় শেষ হয়।

দেশের ১৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। বিভাগভিত্তিক কেন্দ্রের সংখ্যা অনুযায়ী ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৩টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি গণমাধ্যমকে জানান, দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুমে অবস্থান করে সারাদেশের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এ সময় কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদসহ আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও কন্ট্রোল রুমে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সারাদেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg