ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪২
চলমান বার্তা:
১২৯ মিলিমিটার বৃষ্টিতে ফেনী শহরে জলাবদ্ধতা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫:৩০  (ভিজিটর : )

ফেনীতে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে।

শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকায় জলাবদ্ধতা বেশি দেখা গেছে। অনেক দোকানপাটে পানি ঢুকে পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের কারণে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। এতে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে পৌরসভার ১২টি দল কাজ করছে। আশা করছি, আগামী এক ঘণ্টার মধ্যে বেশির ভাগ এলাকার পানি নেমে যাবে।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হরমুজকে প্রাধান্য দিয়ে তিন ধাপের সংলাপ চায় ইরান
হরমুজকে প্রাধান্য দিয়ে তিন ধাপের সংলাপ চায় ইরান
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ভুটানে সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ভুটানে সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ঘিরে সাজ সাজ রব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ঘিরে সাজ সাজ রব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg