দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সংগঠক মো. রুহুল আমিন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠক মো. আজিজুল হক সরকার, একই কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম (ডিফেন্স), ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সংগঠক মো. রুহুল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ জানান, এ মেলায় প্রায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য বই প্রদর্শন ও বিক্রি চলবে।
আগামী ৩০ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে। মেলার প্রথম দিনেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং নিজেদের পছন্দের বই সংগ্রহ করে।
প্রতিনিধি/আরএইচ