ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৮:২৮
চলমান বার্তা:
কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৪:৫১  (ভিজিটর : )

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হলো- প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল) -এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বি-মাসিক সভা।

সভায় সভাপতিত্ব করেন পিডিবিএল-এর চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, পিডিবিএল-এর অন্যান্য সদস্য ব্যাংকের এমডি ও সিইও এবং পিডিবিএল -এর সিইও সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান, ট্রেজারি ডিলার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশের সরকারি সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন, মানি মার্কেট এবং বৈদেশিক মুদ্রাবাজারের গতিশীলতা এবং দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg