ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৮:০২
চলমান বার্তা:
জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭  (ভিজিটর : )

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৮৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর এবং অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। 

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম সভায় অংশগ্রহণ করেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া জোরদার করা এবং ব্যাংকের সার্বিক আর্থিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এছাড়া সভায় ব্যাংকের অন্যান্য প্রশাসনিক ও নীতিগত করণীয় বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg