ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৮:০২
চলমান বার্তা:
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৫:১৫  (ভিজিটর : )

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন। 

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি নতুন এই কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকে আসার আগে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

অভিজ্ঞ এই ব্যাংকার ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৮ বছরের পেশাজীবনে তিনি ওই ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনটি বড় করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বশেষ তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) হিসেবে নিয়োজিত ছিলেন।

মো. আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি হিসাববিজ্ঞানে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন। আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি কানাডার টরন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে আব্দুল্লাহ আল-মামুন দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন উচ্চতর ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। 

তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ও ব্যাংকিং জ্ঞান শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg