ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি জানিয়েছে, নির্ধারিত ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন ২ জন গ্রাহক পাবেন গিয়ারযুক্ত বাইসাইকেল এবং সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে দেয়াল ঘড়ি। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহককে মেগা পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ইলেকট্রিক বাইসাইকেল।
ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েস্টার্ন ইউনিয়ন-এর মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালেই গ্রাহকরা এই অফারের আওতায় আসবেন। ক্যাম্পেইনটি চলবে ১ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
বুধবার (২৯ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের হেড অব বিজনেস মো. তাওহীদুর রহমান এবং মার্কেটিং ম্যানেজার এম তানভীর হোসাইন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা সরাসরি এবং দেশের বিভিন্ন অঞ্চলের জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
দেশবার্তা/আরএইচ