চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. আবুল কালাম অপুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অপু পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলা মিয়া বাপের বাড়ির মো. হোসেনের ছেলে। তিনি পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আবুল কালাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ