ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৮:০৯
চলমান বার্তা:
মাগুরায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে এডাবের সেমিনার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৬:০৪  (ভিজিটর : )

মাগুরায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং সহযোগিতা জোরদারকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় শহরের আবালপুর এলাকায় রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলরুমে এই সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মাগুরা শাখা।

সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। সমন্বয় না থাকলে স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো তাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। বিশেষ করে পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে এনজিওগুলোর ভূমিকা অপরিসীম। 

তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোকে আরও সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।

এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। সেমিনারে মূল ধারণাপত্র পাঠ করেন এডাব জেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম পিন্টু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুণ্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু মুসা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার গুহ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিকুল ইসলাম এবং জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম।

সেমিনারে আরও জানানো হয়, এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন কাজ করছে। বর্তমানে দেশের ৬১টি জেলায় এডাব তাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এনজিও কার্যক্রমের সমন্বয় ও প্রতিনিধিত্ব করে আসছে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইসাডোর’ নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক নাসিমা শিলা এবং এডাব জেলা শাখার সদস্যসচিব সাবিনা ইসলাম মেরীসহ স্থানীয় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg