ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৯:০১  (ভিজিটর : )

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য জানিয়েছে এ খাতের আরেক সংগঠন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘মন্ত্রী মহোদয় জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুদিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি মনে করেন সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। ঈদের বাজারও ঠিকভাবে জমবে না।

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাকে বারবার বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন। আজ তিনি টেলিফোন করে জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।’

এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, ‘আমাদের সভাপতিকেও এ তথ্য জানানো হয়েছে। তবে সরকার এখনো কোনো নির্দেশনা জারি করেনি। নির্দেশনা জারি হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। ব্যবসায়ীরাও উপকৃত হবেন।’

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg